নির্বাচন ভবনের বেজমেন্টে আগুনের বিষয়ে আগামী বৃহস্পতিবার - Alokitobarta
আজ : বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে

নির্বাচন ভবনের বেজমেন্টে আগুনের বিষয়ে আগামী বৃহস্পতিবার


আলোকিত বার্তা:নির্বাচন ভবনের বেজমেন্টে আগুনের বিষয়ে আগামী বৃহস্পতিবার প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান। এ নিয়ে আজ (মঙ্গলবার) সরকারি ছুটির দিনও বৈঠক করেছে এ-সংক্রান্ত তদন্ত কমিটি।আগামীকালও (বুধবার) বৈঠক করা হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান এই অতিরিক্ত সচিব।এরপর বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেবে কমিটি।মঙ্গলবার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, তিন কার্যদিবসের (৯, ১০ ও ১১ সেপ্টেম্বর) মধ্যে তদন্তকাজ শেষ করতে হবে আমাদের। আজ কমিটির সবাইকে নিয়ে প্রথম সভা করেছি। বুধবার আরেকবার বসব। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এ প্রতিবেদন জমা দেব।

প্রসঙ্গত,রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্টে রোববার রাত ১১টায় অগ্নিকাণ্ড ঘটে। এক ঘণ্টারও বেশি সময় পর তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই সময়ে অনেকগুলো ইভিএম পুড়ে যায়।এ বিষয়ে মোখলেসুর রহমান জানান,কার্যপরিধি মেনে তদন্ত কমিটি সবকিছু পর্যালোচনা করছে। এখনই কিছু বলা সম্ভব হবে না। কমিটির কাজ চূড়ান্ত হলে ও প্রতিবেদন পেশ করেই সবকিছু জানানো হবে।

ছয় সদস্যের তদন্ত কমিটিতে আরও রয়েছেন- জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, গণপূর্তের ই/এম বিভাগ-৮ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম, গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শাহ ইয়ামিন-উল-ইসলাম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রতিনিধি। কমিটির সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন ইসির সহকারী সচিব (সেবা-২) খ ম আরিফুল ইসলাম।

Top