একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন


আলোকিত বার্তা:একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন রবিবার(৮ সেপ্টেম্বর)বিকেল ৫টায় শুরু হচ্ছে।রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের(১)দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধানের ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী,এক অধিবেশন সমাপ্তির ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে।ফলে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।অবশ্য রবিবার বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে। বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়,এ অধিবেশনে বেশ কটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস এবং সমসাময়িক জাতীয়-আন্তর্জাতিক বিষয়ের ওপর আলোচনা হতে পারে।এদিকে একাদশ জাতীয় সংসদের তৃতীয়(বাজেট)অধিবেশন গত ১১ জুন শুরু হয় গত ১১ জুলাই শেষ হয়।ওই অধিবেশনে গত ১৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করেন। গত ৩০ জুন এ বাজেট পাস করা হয়। মোট ২১টি কার্যদিবসের ওই অধিবেশনে ৭টি সরকারি বিল পাস হয়।এছাড়াও রীতি অনুযায়ী ওই অধিবেশনে ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

Top