বিদ্রোহীরা শোকজের চিঠি পাবে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

বিদ্রোহীরা শোকজের চিঠি পাবে


আলোকিত বার্তা:উপজেলা নির্বাচনে দলীয় সিন্ধান্ত অমান্য করে যে সমস্ত নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছিল এবং যে সমস্ত নেতারা তাদের সমথর্ন দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে আওয়ামী লীগ। পূর্বের সিন্ধান্ত অনুযায়ী আগামীকাল রবিবার(৮ সেপ্টেম্বর)হতে তাদেরকে শোকজের নোটিশ দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক,পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার(৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন,উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের ১৫০ জনকে শোকজের চিঠি দেয়া হবে। এর মধ্যে প্রায় অর্ধেক রয়েছে বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপি-মন্ত্রী যারা মদদদাতা তারাও শোকজের চিঠি পাবেন। তবে তাদের নাম প্রকাশ করেননি তিনি।তিনি বলেন, মদদদাতাদের মধ্যে কেন্দ্রীয় নেতাও থাকতে পারে। যাদের বিরুদ্ধে বিদ্রোহ করা ও মদদ দেয়ার অভিযোগ আছে, তারা সবাই শোকজ নোটিশ পাবে।

মন্ত্রী বলেন, জঙ্গি তৎপরতা একেবারে থেকে গেছে এমন দাবি আওয়ামী লীগ করে না। দেশে বিভিন্ন জায়গা ছোট ছোট জঙ্গি হামলা হচ্ছে। দেশে বড় ধরণের জঙ্গি হামলার আশঙ্কা থাকতে পারে। তবে সরকার যে কোনো পরিস্থিতি সামাল দেয়ার জন্য প্রস্তুত আছে।এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দীন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএম মোজাম্মেল হক, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Top