কল্যাণ তহবিলে সরকারি কর্মচারীদের দেয়া চাঁদা,একই সঙ্গে এই তহবিল থেকে দেয়া অনুদানের পরিমাণ বেড়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

কল্যাণ তহবিলে সরকারি কর্মচারীদের দেয়া চাঁদা,একই সঙ্গে এই তহবিল থেকে দেয়া অনুদানের পরিমাণ বেড়েছে।


আলোকিত বার্তা:কল্যাণ তহবিলে সরকারি কর্মচারীদের দেয়া চাঁদা,একই সঙ্গে এই তহবিল থেকে দেয়া অনুদানের পরিমাণ বেড়েছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চাঁদা ও অনুদানের পরিমাণ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে,বাংলাদেশ কর্মচারী বোর্ডের বোর্ড সভার সিদ্ধান্ত এবং‘বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৮’ অনুযায়ী কর্মচারী কল্যাণ তহবিলে কর্মচারীদের প্রদেয় চাঁদা, কল্যাণ তহবিল থেকে প্রদেয় অনুদান ও কর্মচারীদের যৌথবীমা তহবিলে কর্মচারীদের প্রদেয় প্রিমিয়াম হার ও অন্যান্য অনুদানের পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে।

কল্যাণ তহবিলের মাসিক সর্বোচ্চ চাঁদা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের এক শতাংশ কিন্তু সর্বোচ্চ ১৫০ টাকা। আগে এটা ছিল মূল বেতনের এক শতাংশ বা সর্বোচ্চ ৫০ টাকা।যৌথবীমার মাসিক সর্বোচ্চ প্রিমিয়াম ছিল ৭০ টাকা,এখন সেটা মূল বেতনের শূন্য দশমিক ৭০ শতাংশ কিন্তু ১০০ টাকা করা হয়েছে।মাসিক কল্যাণ ভাতা এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে। সাধারণ চিকিৎসা অনুদান সর্বোচ্চ ২০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা হয়েছে।দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ সহায়তা ৫ হাজার থেকে বেড়ে ১০ হাজার টাকা হলো। যৌথবীমার এককালীন অনুদান এক লাখ টাকা থেকে বেড়ে হয়েছে দুই লাখ টাকা।জটিল ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসা অনুদানও এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে।

Top