ভূমিকম্প সহনীয় দেশ গড়তে কাজ করছে সরকার। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

ভূমিকম্প সহনীয় দেশ গড়তে কাজ করছে সরকার।


আলোকিত বার্তা:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন,জাপানের মতো একটি ভূমিকম্প সহনীয় দেশ গড়তে কাজ করছে সরকার।বৃহস্পতিবার ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ভূমিকম্প প্রস্তুতি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রংপুর সিটি করপোরেশন, টাঙ্গাইল, রাঙ্গামাটি ও সুনামগঞ্জ পৌরসভার সঙ্গে সমঝোতা স্মারক স্বক্ষর উপলক্ষে এ আয়োজন করা হয়।ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্প সহনীয় ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণে জাপান সরকার ও জাইকা আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। এ লক্ষ্যে শিগগিরই জাপান সরকার ও জাইকার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

তিনি বলেন, ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণের বিকল্প নেই। ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে কাজ করছে সরকার।প্রতিমন্ত্রী বলেন, ‘ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প ঝুঁকিপূর্ণ একটি দেশ। এখানে ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণের বিকল্প নেই। এর অংশ হিসেবে পুরাতন ভবনগুলো সংস্কার করে ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলা হবে। দেশের প্রকৌশলী ও স্থপতিদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।তিনি আরো বলেন, ‘ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় ২২০ কোটি টাকার উদ্ধারসামগ্রী কেনা হয়েছে এবং আরো এক হাজার কোটি টাকার উদ্ধারসামগ্রী বা যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেয়া হয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ্ কামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি।এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক শাহাদৎ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহসীন এবং রংপুর সিটি করপোরেশন, টাঙ্গাইল, সুনামগঞ্জ ও রাঙ্গামাটি পৌরসভার মেয়ররা সভায় উপস্থিত ছিলেন।

Top