শিক্ষক বরখাস্ত,হঠাৎ স্কুলে হাজির গণশিক্ষা প্রতিমন্ত্রী - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

শিক্ষক বরখাস্ত,হঠাৎ স্কুলে হাজির গণশিক্ষা প্রতিমন্ত্রী


আলোকিত বার্তা:প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের আকস্মিক পরিদর্শনে গিয়ে রাজধানীর সূত্রাপুরের মহসিন আলী সোনার বাংলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্পিতা চৌধুরীকে বরখাস্ত করেন। ওই শিক্ষক এক বছর ধরে বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।বুধবার রাজধানীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান গণশিক্ষা প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী পরিদর্শনে নেমে প্রথমে যান গুলিস্তানের সুরিটোলা স্কুলে, সেখানে কোনো অনিয়ম পাওয়া যায়নি। এরপর সূত্রাপুরের রাধাসুন্দরী স্কুলের পরিবেশ কিছুটা অপরিচ্ছন্ন থাকায় শিক্ষকদের সতর্ক করেন। মহসিন স্কুলে অনুপস্থিত থাকা শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, যেসব স্কুলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক কম এবং যেসব স্কুলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক বেশি, তা সমন্বয় করা হবে। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে এ ধরনের ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন,স্কুলগুলোর অবকাঠামো ও শিক্ষক সঙ্কট নিরসনের চেষ্টা চলছে। দেশের সব বিদ্যালয় সংস্কারকাজের জন্য অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। দ্রুত এসব বিষয়ে পরিবর্তন আনা হবে।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জাকির হোসেনের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আকস্মিক পরিদর্শন শুরু করেন প্রতিমন্ত্রী ও সচিব আকরাম আল হোসেন। পরিদর্শনে শিক্ষকদের বিভিন্ন অনিয়মের অভিযোগ ও ছুটি ছাড়া অনুপস্থিত থাকায় বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

Top