সৌদি নৌ প্রধান প্রধানমন্ত্রীর প্রশংসায় - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

সৌদি নৌ প্রধান প্রধানমন্ত্রীর প্রশংসায়


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন ঢাকায় সফররত সৌদি নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল ফাহাদ বিন আবদুল্লাহ আল-গোফায়েলি। লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।সোমবার(২ সেপ্টেম্বর)সৌদি নৌ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতকালে এ প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে এবং আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।
তিনি বলেন,বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গারা কক্সবাজারের যেসব স্থানে আশ্রয় নিয়েছে,তারা ওখানকার স্থানীয়দের তুলনায় বেশি।

এসময় সৌদি নৌ প্রধান বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিরাজমান বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন,আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো জোরদার হবে।সৌদি জনগণের হৃদয়ে বাংলাদেশের বিশেষ স্থান রয়েছে।তিনি বলেন,বাংলাদেশী লোকেরা কঠোর পরিশ্রম করতে পারে।এসময় তিনি বাংলাদেশের সর্বাত্মক সাফল্য কামনা করেন।

Top