বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবী - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবী


আলোকিত বার্তা:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবী জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ।মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডিত পলাতক খুনিদের দেশে ফেরত আনার পদক্ষেপ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এই দাবী জানান। কেন্দ্রীয় ১৪ দল এই মতবিনিময় সভার আয়োজন করে।আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সভাপতির বক্তব্যে বলেন, দ্রুততম সময়ের মধ্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে চিহ্নিত ও দণ্ডিত খুনিদের রায় বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।

তিনি বলেন,জনগণের সামনে এই সকল চিহ্নিত খুনি ও এই ঘটনার ইন্ধনদাতাদের মুখোশ উন্মোচিত করতে হবে।আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা পলাতক খুনিদের খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি। আর যে দুজনের অবস্থান জানা আছে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। নূর চৌধুরীকে কানাডা সরকার কোনো রাজনৈতিক আশ্রয় দেয়নি। তবে সে দেশের সুপ্রিম কোর্টের রায়ের কারণে মৃত্যুদন্ডপ্রাপ্ত কাউকে তারা ফেরত দেয় না। তবে আমরা আশাবাদী কুটনৈতিক ও আইনগত মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতে পারবো। আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন,রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্র আগের চেয়ে পজিটিভ কন্ডিশনে আছে। আমরা তাকে ফিরিয়ে আনা নিয়ে আশাবাদী।আইনমন্ত্রী বলেন,বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা ছিলো তা উদ্ঘাটনে কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই কমিশনে কারা থাকবে এবং এর কার্যপরিধি কি হবে তা নিয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। তবে কমিশনের আওতায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন বলেন,এখনো পর্যন্ত হত্যাকারীদের তিনজনের সঠিক অবস্থান জানি না। তবে আমরা দুই জনের অবস্থান জানি তারা কোথায় আছেন। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনের আগেই তাদের দণ্ড কার্যকরের সর্বোচ্চ চেষ্টা করবো।

আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র: বাসস

Top