চীন সফরে যাচ্ছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

চীন সফরে যাচ্ছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।


আলোকিত বার্তা:বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে চায় চীনের ক্ষমতাশীন কমিউনিস্ট পার্টি।এ উপলক্ষে চীনের আমন্ত্রণে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)চীন সফরে যাচ্ছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।সোমবার( ২ সেপ্টেম্বর)বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র প্রেডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।
তিনি বলেন, সফরে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন নিয়ে দুই পক্ষ মত বিনিময় করবে। তার কিভাবে এতো উন্নয়ন করছে সে বিষয়গুলোই ও পারস্পারিক সহযোগিতার পথ নিয়ে আলোচনা হবে।

রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমরা চীনা কমিউনিস্ট পার্টিকে অনুরোধ করব যেন তারা মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করে যাতে তারা দ্রুত তাদের নিজ দেশে ফিরে যেতে পারে।রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার চুক্তি মানছে না উল্লেখ তিনি বলেন, আমাদের কক্সবাজারে রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয়া হয়েছিল। এখন সেখানে রোহিঙ্গারা ১১ লাখ, বাংলাদেশীরা ৪ লাখ। তারা আমাদের চেয়ে বেশি। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে আমাদের চুক্তি হলেও তারা সে চুক্তি মানছে না।

ভারতের আসামে নাগরিক পঞ্জি নিয়ে দলের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রেসিডিয়াম সদস্য খসরু বলেন, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা পর্যবেক্ষণ করছি। এখনি কোনো মন্তব্য করতে পারছি না।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

উল্লেখ্য, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৮ দিনের সফরে চীন সফরে যাচ্ছে ২০ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। সেখানে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে ১২ সেপ্টেম্বর তারা ঢাকা ফিরবে।

Top