আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে রোহিঙ্গা প্রত্যাবাসনে - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে রোহিঙ্গা প্রত্যাবাসনে


আলোকিত বার্তা:বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন,রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। এ ইস্যুতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র।মঙ্গলবার(৩ সেপ্টেম্বর)বেলা ১২টার দিকে সিলেটের ঐতিহাসিক কীনব্রিজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন,রোহিঙ্গারা যাতে নিরাপদে তাদের বাড়িতে ফিরতে পারে,মিয়ানমারকে অবশ্যই সেই ব্যবস্থা করতে হবে।

এ সময় রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আর্ল রবার্ট মিলার বলেন,রোহিঙ্গারা যাতে নিরাপদে ফিরে যেতে পারে,সে বিষয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে।মিয়ানমারকে অবশ্যই তাদের দেশে এসব মানুষকে নিরাপদ ও সম্মানজনকভাবে ফিরিয়ে নিতে পরিবেশ তৈরি করতে হবে।তিনি বলেন,রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র প্রধান দাতা হিসেবে কাজ করছে। এরই মধ্যে ৫৫০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

সবশেষে তিনি বলেন,আবারো বলছি-মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে হবে এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গেই থাকবে যুক্তরাষ্ট্র।সোমবার(২ সেপ্টেম্বর)দুদিনের সফরে সিলেটে আসেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে ঢাকায় ফেরার আগে অনির্ধারিতভাবেই পরিদর্শনে যান সিলেটের ঐতিহাসিক কীনব্রিজ।কীনব্রিজ পরিদর্শনের সময় রবার্ট মিলারের সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অন্য আরো কর্মকর্তারা।

Top