বিআরটিসি হরতাল ধর্মঘটে সেবা দেবে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

বিআরটিসি হরতাল ধর্মঘটে সেবা দেবে


আলোকিত বার্তা:বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন’বা বিআরটিসি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।এতে হরতাল, পরিবহন ধর্মঘট ও ইজতেমাসহ দুর্যোগপূর্ণ পরিবেশে বিশেষ সড়ক পরিবহন সেবা দেয়ার বিধান রাখা হয়েছে।এছাড়াও আইনে বিআরটিসি চালকদের সরকারি কর্মচারী হিসেবে অভিহিত করা হয়েছে।আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিআরটিসি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান,বিআরটিসি পরিচালনা বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের পক্ষ থেকে ১২ জন ও বেসরাকারি ১২ জন মিলিয়ে মোট ২৪ জনের পরিচালনা বোর্ড গঠনের কথা বলা হয়েছে আইনে। এদের মধ্যে তিনজন বেসরকারি নারী প্রতিনিধি রাখার বাধ্যবাধকতা রাখা হয়েছে। আর বিআরটিসি চালকদের সরকারি কর্মচারী হিসেবে অভিহিত করা হয়েছে আইনটিতে।

তিনি যোগ করেন,১৯৬১ সালের তৈরি‘বাংলাদেশ সড়ক পরিবহন অধ্যাদেশ’আইনে পরিণত করা হয়েছে।পরিবর্তিত আইন অনুযায়ী হরতাল, ইজতেমা,প্রাকৃতিক দুর্যোগ ও পরিবহন ধর্মঘটের মতো পরিস্থিতিতে বিআরটিসির বিশেষ সেবা দেয়ার নির্দেশ বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।
তিনি আরও জানান,বিআরটিসির শেয়ার মূলধন ছয় কোটি থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকা করা হয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানের শেয়ার থাকবে ৫১ শতাংশ আর ৪৯ শতাংশ শেয়ার থাকবে বেসরকারি। এই মূলধন বার্ষিক সাধারণ সভার মাধ্যমে অনুমোদনের বিধান রাখা হয়েছে।

Top