ডেঙ্গুর প্রকোপ কমে আসছে । - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

ডেঙ্গুর প্রকোপ কমে আসছে ।


আলোকিত বার্তা:কমে আসছে ডেঙ্গুর প্রকোপ।রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮৬৫ জন।স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, নতুর রোগীদের মধ্যে ৩৯৬ জন ঢাকায় এবং ৪৬৯ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।এর আগের ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন রোগী ছিল ৯০২ জন।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী,১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন সর্বমোট ৭১ হাজার ৯৬২ জন। তার মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৪৩ জন।বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগী আছেন ৩ হাজার ৯৩১ জন, যার মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ১৭৭ জন।এখন পর্যন্ত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৮৮টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে সংস্থাটি ৯৬টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে ৫৭টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

Top