বিএনপির শীর্ষ ৮ নেতার জামিন মির্জা ফখরুলসহ - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

বিএনপির শীর্ষ ৮ নেতার জামিন মির্জা ফখরুলসহ


আলোকিত বার্তা:রাজধানীর হাতিরঝিল থানা পুলিশের দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ আট নেতাকে জামিন দিয়েছেন আদালত।সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।

আত্মসমর্পণ করা অপর আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ,আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়,ড.মঈন খান,নজরুল ইসলাম খান ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আসামিদের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন,ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, তাহেরুল ইসলাম তৌহিদ, আব্দুল খালেক, খাইরুল ইসলাম প্রমুখ।জামিন আবেদনে বলা হয়, মামলাটি গায়েবি। সেদিন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আসামিরা হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। জামিনের অপব্যবহার তারা করেননি। আর হাইকোর্ট তাদের জামিনের বিষয়টি বিবেচনা করতে বলেছেন।মামলা সূত্রে জানা যায়, এ মামলায় হাইকোর্ট আসামিদের চার্জশিট দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল করে। এরপর আপিল বিভাগ তাদের দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। সে আদেশ মোতাবেক আসামিরা সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।পুলিশের কর্তব্য কাজে বাধা ও নাশকতার অভিযোগ এনে ২০১৮ সালের ১ অক্টোবর উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম (১) ৫৫ জনকে আসামি করে হাতিরঝিল থানায় বিস্ফোরক আইনের একটি মামলা করেন। এ মামলার আসামি মির্জা ফখরুলসহ জামিনপ্রাপ্ত এই আটজন।

Top