বাংলাদেশের প্রবৃদ্ধি বিশ্বে সবার উপরে জিডিপিতে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

বাংলাদেশের প্রবৃদ্ধি বিশ্বে সবার উপরে জিডিপিতে


আলোকিত বার্তা:গত দশ বছরে জিডিপিতে(মোট দেশজ উৎপাদনকারেন্ট প্রাইস মেথডে(চলতি বাজার মূল্য)বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার উপরে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।সোমবার(০২ সেপ্টেম্বর)সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি বিষয়টি অবহিত করেন।বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বৈঠকে অর্থমন্ত্রী বলেন,২০০৯ সাল থেকে শুরু করে ২০১৯ পর্যন্ত এই দশ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার উপরে। গত ২৯ আগস্ট ‘দ্য স্পেক্টেটর ইনডেক্স’ প্রকাশিত বিশ্বের ২৬টি শীর্ষ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তথ্যের ভিত্তেতে এ বিষয়টি তুলে ধরা হয়। যেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি শতকরা ১৮৮ ভাগ এবং অন্যান্য দেশের মধ্যে চীন ১৭৭, ভারত ১১৭, ইন্দোনেশিয়া ৯০, মালয়েশিয়া ৭৮, অস্ট্রেলিয়া ৪১ এবং ব্রাজিল ১৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।অর্থমন্ত্রী পুরো জাতির পক্ষ থেকে এ অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে খুব সহসাই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে আরো জোরাল দৃষ্টান্ত স্থাপন করবে।

বাংলাদেশের এ অগ্রগতি ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী সবাইকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন এবং অর্থনৈতিক খাতে আরো শক্তিশালী অর্জনের মাধ্যমে শিগগিরই বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্য অর্জন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করবে বলে আশা ব্যক্ত করেন মুস্তফা কামাল।

Top