নেতাকর্মীর ঢল নয়াপল্টনে - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র

নেতাকর্মীর ঢল নয়াপল্টনে


আলোকিত বার্তা:বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিতে এরই মধ্যে হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হয়েছেন। বন্ধ হয়ে গেছে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল। এছাড়া নয়াপল্টনের আশপাশের গলিতে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবাই র‌্যালিতে অংশ নিতে দুপুর ১২টার পর থেকে এসব স্থানে অবস্থান নেয়।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে মুখরিত করে তুলেছে পুরো এলাকা।দুপুর ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়াপল্টন বসতে থাকেন নেতাকর্মীরা।আড়াইটা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিএনপি অফিসের সামনের ভিআইপি সড়ক। ট্রাক দিয়ে বানানো মঞ্চ থেকে আগত মিছিলকে অভিনন্দন জানানো হচ্ছে। সবার হাতে খালেদা জিয়ার মুক্তি চাই লেখা ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে।

অস্থায়ী ট্রাক মঞ্চ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয়ে র‌্যালিটি নাইটিংগেল, কাকরাইল,শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা।

Top