১১ মামলার শুনানি পিছিয়ে ৬ নভেম্বর খালেদা জিয়ার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

১১ মামলার শুনানি পিছিয়ে ৬ নভেম্বর খালেদা জিয়ার


আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১০ মামলার অভিযোগ গঠন এবং একটি মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি পিছিয়ে আগামী ৬ নভেম্বর(বুধবার)নতুন দিন ধার্য করেছেন আদালত।সোমবার(০২ সেপ্টেম্বর)কেরানীগঞ্জে কারাগারের দুই নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস নতুন এ দিন ধার্য করেন।
গত ১৭ জুলাই একই আদালত মামলাগুলোর অভিযোগপত্র গ্রহণের শুনানির জন্য ২ সেপ্টেম্বর (সোমবার) দিন ধার্য করেছিলেন।

কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাগুলোর অধিকাংশই হাইকোর্টে স্থগিত রয়েছে এবং তিনি নিজেও অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। এজন্য মামলার শুনানির সময় বাড়ানোর আবেদন করেন তার আইনজীবীরা। আদালত ওই আবেদন গ্রহণ করে ৬ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন।মামলাগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহের একটি,যাত্রাবাড়ী থানায় হত্যা ও বিস্ফোরক আইনের দু’টি এবং দারুস সালাম থানায় নাশকতার ৮টি মামলা রয়েছে।

২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীতে একটি সমাবেশে খালেদা জিয়া ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে’মন্তব্য করলে ২০১৬ সালের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড.মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন।
২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে নূর আলম নামে এক যাত্রীকে হত্যার অভিযোগে ওই থানায় মামলা দু’টি করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে হয় আটটি মামলা।মামলাগুলোতে উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন-এম কে আনোয়ার,রুহুল কবির রিজভী,হাবিব-উন-নবী খান সোহেল,আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু,খন্দকার মাহবুব হোসেনশওকত মাহমুদ প্রমুখ।এর মধ্যে এম কে আনোয়ার মারা গেছেন।

Top