খালেদার প্রশংসা করে যা বললেন রেজা কিবরিয়া - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

খালেদার প্রশংসা করে যা বললেন রেজা কিবরিয়া


আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাহসের প্রশংসা করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ও গণফোরামের সাধারণ সম্পাদক ড.রেজা কিবরিয়া।ড.রেজা কিবরিয়া বলেন,আমি বলব,উনার (জিয়াউর রহমান)স্ত্রী খালেদা জিয়ার সাহস আমাকে ইম্প্রেস করেছে। শারীরিক সব কিছু অতিক্রম করে মনোবল দিয়ে উনি কীভাবে এখনো লড়াই করছেন অন্যায়ের বিরুদ্ধে।আমি উনাকে স্যালুট জানাই।রবিবার(১ সেপ্টেম্বর)রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভায় এ প্রশংসা করেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, জেএসডির সভাপতি আসম আবদুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, জমিয়তে উলামায়ে ইসলামের আমীর মাওলানা রকিবউদ্দিন আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নূর হোসেইন কাসেমী, এলডিপির রেদোয়ান আহমেদ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার খোন্দকার লুৎফর রহমান, ডিএলের সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল প্রমুখ।সভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।

Top