বাড়ি ফিরেছেন ৬৫১৫০,ডেঙ্গু আক্রান্ত ৭০১৯৫ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

বাড়ি ফিরেছেন ৬৫১৫০,ডেঙ্গু আক্রান্ত ৭০১৯৫


আলোকিত বার্তা:দেশব্যাপী ছড়িয়ে পড়া এডিস মশাবাহী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৭০ হাজার ১৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬৫ হাজার ১৫০ জন।শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার আরো দুজনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী আক্তার (৪৫) নামে এক ডেঙ্গু রোগী মারা গেছেন।খুমেকের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।হাসপাতাল সূত্রে জানা যায়, তেরখাদা উপজেলার আঠালিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী শিল্পী আক্তার শুক্রবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান।

এ নিয়ে খুলনায় মোট সাতজনের ডেঙ্গুতে মৃত্যু হলো।বন্দরনগরী চট্টগ্রামে বাদশা মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির জীবন কেড়ে নিয়েছে এডিস মশাবাহী রোগ ডেঙ্গু। শনিবার ভোর ৫টার দিকে নগরীর বেসরকারি হাসপাতাল পার্কভিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত বাদশা মোল্লা সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর সমাদরপাড়া পাহাড়িকা আবাসিক (জাফরাবাদ) এলাকার বাসিন্দা আব্দলি ওয়াহাব মোল্লার ছেলে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার জানান, নগরীর বেসরকারি হাসপাতাল পার্কভিউতে আজ ভোরে বাদশা মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এটি এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা যাওয়ার প্রথম ঘটনা।
এদিকে পার্কভিউ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম ও স্পেশাল ইউনিটের ইনচার্জ এ আরাফাত জানান, বাদশা মোল্লা গত ২২ আগস্ট হাসপাতালে ভর্তি হন। তিনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা আরো কমেছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৪৯ জন। ঢাকার বাইরে এ সংখ্যা ৪১১ জন।স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তিকৃত ডেঙ্গু রোগী আছেন ৪ হাজার ৮৬০ জন। যার মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৬৯৬ জন। ঢাকার বাইরে এ সংখ্যা ২ হাজার ১৬৪ জন।সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গত জানুয়ারি থেকে ডেঙ্গু সংক্রান্ত ১৮৫টি মৃত্যুর খবর পেয়েছে।তবে সংস্থাটি এখন পর্যন্ত ৯৬টি ঘটনা পর্যালোচনা করে নিশ্চিত করেছে যে তাদের মধ্যে ৫৭টি মৃত্যুর কারণ ছিল ডেঙ্গু।

Top