আমরা আতঙ্কিত হই আগস্ট এলেই - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

আমরা আতঙ্কিত হই আগস্ট এলেই


আলোকিত বার্তা:গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, প্রতি বছর আগস্ট মাস এলেই আমরা শংকিত হই, আতঙ্কিত হই, বেদনার ক্ষত স্থান থেকে রক্তক্ষরণ হয়।তিনি বলেন, ১৯৭৫ সালে এ মাসের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে খালেদা জিয়া সরকারের সরাসরি তত্ত্বাবধানে গ্রেনেড হামলা করে ২৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং কয়েকশ’ নেতাকর্মী গ্রেনেডের স্প্রিন্টার নিয়ে অত্যন্ত কষ্ট ও পীড়াদায়ক অবস্থার মধ্যে জীবনযাপন করছেন।শুক্রবার বিকালে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন মন্ত্রী।

গণপূর্তমন্ত্রী আরও বলেন, ‘৭১ সালের পরাজিত শত্রুরা হেরে গিয়ে তারা আবার শক্তি সঞ্চয় করে ‘৭৫ সালের ১৫ আগস্ট প্রতিশোধ নিতেই এ কালো অধ্যায় সৃষ্টি করে। যা সারা বিশ্বের মানুষকে অবাক ও বিস্ময় করে তোলে।তিনি বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। বিএনপি সরকারের সময় যদি বঙ্গুবন্ধু হত্যার বিচার পার্লামেন্টে করা হতো তাহলে খুনিরা এত উৎসাহ পেত না। কিন্তু খালেদার সরকার খুনিদের বিচারতো করলেনই না, বরং উল্টো বিচার রহিতকরণ বিল বা ইনডেমনিটি অধ্যাদেশ পার্লামেন্টে পাস করলেন। যা ছিল অত্যন্ত জঘন্যতম একটি কালো আইন।জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাজাহান খান তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরমেয়র হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, সহ-সভাপতি অ্যাডভোকেট আ. রাজ্জাক খান বাদশা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, আক্তারুজ্জামান ফুলু, জিয়াউল আহসান গাজী, কামরুজ্জামান শামীম, খান মো. আলাউদ্দিন, গৌতম রায় চৌধুরী, জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার, মতিউর রহমান সরদার ও চান মিয়া মাঝি।পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Top