শৃঙ্খলায় দুর্বলতা লক্ষ্য করছি সড়ক পরিবহনে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

শৃঙ্খলায় দুর্বলতা লক্ষ্য করছি সড়ক পরিবহনে


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করছি।পদ্মা সেতুর মতো চ্যালেঞ্জে বিজয়ী হয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সড়ক পরিবহনে শৃঙ্খলার ক্ষেত্রে আমরা অনেক দুর্বলতা লক্ষ্য করছি।শনিবার (৩১ আগস্ট) রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রায়কে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি।গত ২৭ আগস্ট রাজধানীর বাংলামোটরে ফুটপাতে উঠে গিয়ে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় পা হারান কৃষ্ণা রায়।খালিদ মাহমুদ বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটি সুপারিশমালা দেয়া হয়েছে। এটা বাস্তবায়ন করার মাধ্যমে যদি সড়কে শৃঙ্খলা ফিরে আসে, তাহলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।কৃষ্ণা রায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, যদি রোগীর দিক থেকে বলি, তাহলে ভালো না। ডাক্তারের দিক বললে, তাহলে বলব- তারা সর্বাত্মক চেষ্টা করছে রোগীকে সর্বোচ্চ চিকিৎসা দেয়ার ক্ষেত্রে। শুধু এ ধরনের না, বাংলাদেশে এর চেয়েও জটিল রোগের চিকিৎসা হয়ে থাকে। আশা করি, তাকে সুস্থ করতে পারবেন তারা।

বিচারের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীন। যে কেউ আদালতের দ্বারস্থ হতে পারেন। তারা যদি বিচারের প্রার্থনা করেন, তাহলে নিশ্চয়ই বিচার পাবেন।তিনি বলেন, যেখানে পথচারী থাকার কথা সেখানে এই দুর্ঘটনা ঘটেছে, তা অবশ্যই আতঙ্কের বিষয়। সেখানে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কি না, গাড়ির ফিটনেস সার্টিফিকেট ছিল কি-না কিংবা চালক সুস্থ ছিল কি না, সেটা তদন্তের বিষয়। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই বিষয়টি তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনবে।প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষ্ণা রায় আমাদের বিআইডব্লিউটিসির (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন) হিসাব বিভাগের কর্মকর্তা ছিলেন। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে কনসার্ন (উদ্বিগ্ন)। আমরা তার চিকিৎসার জন্য, তদারকির জন্য যা যা প্রয়োজন, তা করব।কৃষ্ণা রায়কে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। বলেন, প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এ সময় রোগীর স্বজন ও কর্তব্যরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Top