আপিলেও বাতিল ৭ সভাপতি প্রার্থী,ছাত্রদলের কাউন্সিল - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

আপিলেও বাতিল ৭ সভাপতি প্রার্থী,ছাত্রদলের কাউন্সিল


আলোকিত বার্তা:জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে প্রার্থিতার শর্ত পূরণে যাচাই-বাছাই কমিটি যাদের প্রার্থিতা বাতিল করেছিল, তাদের মধ্যে আল মেহেদী তালুকদারসহ সভাপতি পদে যে সাতজন আপিল করেছিলেন, তাদের কারও মনোনয়ন বৈধ হয়নি। ফলে এই সাত প্রার্থী সভাপতি পদে নির্বাচনে অংশ নিতে পারছেন না। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে যে নয়জন আপিল করেছিলেন, তাদের মধ্যে পাঁচজন নিজেদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।শুক্রবার (৩০ আগস্ট) আপিল কমিটি বাতিল হওয়া প্রার্থীদের আবেদনগুলো নিষ্পত্তি করে গভীর রাতে গণমাধ্যমকে এ তথ্য জানায়।

সভাপতি পদে যাদের প্রার্থিতা বাতিল হয়েছিল,তারা হলেন- আল মেহেদী তালুকদার, আরাফাত বিল্লাহ খান, আসাদুল আলম, আজিম উদ্দিন মেরাজ, এসএএম আমিরুল ইসলাম, জুয়েল মৃধা এবং ফজলুল হক নীরব।অপরদিকে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে যারা যাচাই-বাছাই কমিটির কাছে বিবেচিত হননি, তারা হলেন- সাদিকুর রহমান, কেএম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, ইমদাদুল হক মজুমদার ও মোহাম্মদ জামিল হোসেন। তবে আপিল কমিটির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে এই পাঁচজন নিজেদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এর বাইরে সভাপতি পদে মামুন খান, সাধারণ সম্পাদক পদে জুয়েল হাওলাদারের প্রার্থিতা আপিল কমিটি অনুমোদন করেনি। বিধায় তাদের প্রার্থিতা আর বহাল নেই। এছাড়াও মোহাম্মদ ওমর ফারুকের সাধারণ সম্পাদকের পদে প্রার্থিতা যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্ত বহাল রেখে অনুমোদিত হয়নি।আপিল কমিটির আহবায়ক শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন বাংলানিউজকে জানান, প্রতিটি বিষয়ে সৃষ্ঠু বিচার-বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত নিয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের আবেদন বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারা বলেন, প্রার্থীদের যোগ্যতার বিচারে নীতিমালার ভিত্তিতে ছাত্রত্ব-বিবাহ সংক্রান্ত বিষয়ে এমনকি অন্যান্য প্রসঙ্গে বিশ্লেষণের পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শনিবার (৩১ আগস্ট) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন থাকলেও তা একদিন বাড়িয়ে রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত করা হয়েছে।আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল হবে। ওইদিন সারাদেশ থেকে আগত ৫৮০ জন কাউন্সিলর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য তাদের ভোট দেবেন।গত ২০ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুই পদে মোট ৭৬টি ফরম জমা পড়ে। এর মধ্যে সভাপতি পদে ২৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৪৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ২৭ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৮ আগস্ট প্রার্থীদের আপত্তি গ্রহণ করা হয়। ২৯ ও ৩০ আগস্ট আপিল নিষ্পত্তি করা হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩১ আগস্ট থাকলেও ০১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রচারণা সময় ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত।

Top