২ পুলিশ কর্মকর্তার বদলি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিসহ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

২ পুলিশ কর্মকর্তার বদলি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিসহ


আলোকিত বার্তা:বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার দুই জন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে(চলতি দায়িত্বে)পদোন্নতি প্রদান পূর্বক বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি প্রদান করা হয়।

পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন- বিশেষ শাখা(এসবি)এর উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন ও একই ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক বিশ্বাস আফজাল হোসেন।একই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে জনস্বার্থে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক(চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।

Top