সব সমস্যার সমাধান বিএনপি কথাবার্তা বন্ধ করলে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

সব সমস্যার সমাধান বিএনপি কথাবার্তা বন্ধ করলে


আলোকিত বার্তা:রোহিঙ্গা সংকট ব্যবহার করে বিএনপি বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।বৃহস্পতিবার রাজধানীর শাহবাগের শওকত ওসমান মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।তিনি বলেছেন,দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি-জামায়াতের একটি চক্র এখনও তৎপর। দেশ যখন উন্নয়নের ধারায় এগিয়ে যায় তখন পদে পদে বাধাগ্রস্ত করে তারা।

বাংলাদেশের‘সব কিছু’সমাধানের সক্ষমতা শেখ হাসিনার সরকারের রয়েছে দাবি করে হানিফ বলেন,একটি অনুরোধ করব মির্জা ফখরুল (বিএনপি মহাসচিব) সাহেবকে, আপনাদের উসকানিমূলক কর্মকাণ্ড এবং কথাবার্তা বন্ধ করুন।তাহলে দেখবেন সব সমস্যার সমাধান দ্রুত হবে। দয়া করে আপনারা উসকানিটা বন্ধ রাখুন।এই সংকট সমাধানে ‘জাতীয় ঐক্য’ গড়তে বিএনপির আহ্বানের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু জাতীয় সমস্যা এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা জাতির মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছেন, আপনাদের মুখের জাতি ঐক্যের কথা জনগণ শুনতে চায় না।

বঙ্গবন্ধুর হত্যাকারী পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর ও নেপথ্যের ষড়যন্ত্রকারীদের শনাক্তকরণে তদন্ত কমিশন কর’শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি।হানিফ আরও বলেন,আমরা বলতে চাই, জাতি আজ ঐক্যবদ্ধ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। স্বাধীনতাবিরোধী পাকিস্তানি শক্তির সঙ্গে ঐক্যের কোনো প্রয়োজন নেই।বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করে হানিফ বলেন, এই হত্যাকাণ্ডের মূল চক্রান্তকারী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যিনি বাঙালি জাতিকে বিভক্ত করেছেন।সেই জিয়াউর রহমানের বিচার না হওয়া পর্যন্ত, তার মুখোশ উন্মোচিত না হওয়া পর্যন্ত জাতির বিভক্তি দূর হবে বলে আমরা বিশ্বাস করি না।বিএনপিবিহীন দশম সংসদে কোরাম সংকটে ১৬৪ কোটি টাকা অপচয়ের হিসাব দেয়া টিআইবির সমালোচনাও করেন হানিফ। তিনি বলেন, সেখানে (টিআইবির প্রতিবেদন) বলা হয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ। আপনারা বলছেন, ২৬ মিনিটে বিল পাস হয়েছে। সমস্যাটা কোথায়?তিনি বলেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি কোনো বিল উত্থাপন হয়, সেটা সবার সম্মিলিতভাবে দীর্ঘ আলোচনার বিষয় যদি না থাকে,সবাই দ্রুত সিদ্ধান্ত নিতেই পারে। তাহলে কীসের সমস্যা?হানিফ বলেন,আপনারা বলতে পারেন, এই বিল পাস হওয়ার কারণে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে কি? অন্য কোনো সমস্যার সৃষ্টি করেছে কি? বিল কীভাবে পাস হল? কত সময়ে পাস হল? সেটার সঙ্গে সংসদের (ব্যর্থ হওয়ার) যৌক্তিকতা নেই।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপকমিটির সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক। আলোচনা করেন কবি নির্মলেন্দু গুণ, বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।

Top