যুগ্মসচিবসহ ৪ জন দায়ী,ফেরিতে কিশোরের মৃত্যু - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

যুগ্মসচিবসহ ৪ জন দায়ী,ফেরিতে কিশোরের মৃত্যু


আলোকিত বার্তা:মাদারীপু‌রের কাঁঠালবা‌ড়ি ফে‌রিঘা‌টে ভিআইপির জন্য ‌তিন ঘণ্টা দেরি করায় ফেরিতেই কিশোর তিতাসের মৃত্যুর ঘটনায় যুগ্মস‌চিব আবদুস সবুর মণ্ডল, ফে‌রিঘা‌টের তিন কর্মকর্তা‌সহ চারজন‌কে দায়ী ক‌রে তদন্ত প্রতি‌বেদন দা‌খিল ক‌রে‌ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।‌
নৌপ‌রিবহন স‌চিব মো. আবদুস সামা‌দের কা‌ছে তদন্ত প্রতি‌বেদন দা‌খিল করা হয়ে‌ছে। বুধবার রা‌তে তদন্ত ক‌মি‌টির সদস্য ও নৌপ‌রিবহন মন্ত্রণাল‌য়ের উপসচিব এস এম শাহ্ হাবিবুর রহমান হাকিম এসব তথ্য জানান।হাবিবুর রহমান হাকিম ব‌লেন, তদন্তে প্রমা‌ণিত হ‌য়ে‌ছে- ভিআইপির কারণেই ফেরিটি তিন ঘণ্টা দেরি ক‌রে। অ্যাম্বুলেন্স ফেরিতে থাকার সময় রোগীর মৃত্যু হয়। সেই ভিআইপি নৌপরিবহন মন্ত্রণালয়ের কেউ ছিলেন না। তিনি ছিলেন একজন যুগ্মসচিব, তার নাম আব্দুস সবুর মণ্ডল, তিনি এটুআই প্রকল্পে আছেন।

তিনি বলেন, আমরা ঘাটের লোকজন, স্থানীয় সাংবাদিক, আবদুস সবুর মণ্ডল, মারা যাওয়া তিতাসের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেছি। যুগ্মসচিব ম্যানেজারের সঙ্গে কখন, কতবার কথা বলেছেন, কী বলেছেন তা বিটিআরসি থেকে আমরা নিয়েছি। ‌নিহত তিতা‌সের আত্মীয়-স্বজন ৯৯৯-এ ফোন দেয়ার বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি।হা‌বিবুর রহমান হা‌কিম ব‌লেন, ফোন রেকর্ড ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী আমরা দেখেছি- ফেরিটি তিন ঘণ্টা বিলম্ব হয়েছে। এ বিলম্বের জন্য যুগ্মসচিব আব্দুস সবুর মণ্ডল দায়ী।ভ্রমণসূচি ছাড়া আব্দুস সবুর মণ্ডলকে ভিআইপি সুবিধা দি‌তে ঘাটের ম্যানেজার আব্দুস সালাম, উচ্চমান সহকারী ফিরোজ আলম, প্রান্তিক সহকারী খোকন মিয়া ফে‌রি দেরি করিয়ে কর্তব্যে অবহেলা করেছেন। এজন্য তাদেরও দায়ী করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনের সুপারিশ তুলে ধরে তিনি বলেন, আমাদের একটা সার্কুলার আছে সেখানে বলা আছে লাশ, অ্যাম্বুলেন্স, মূল্যবান পচনশীল দ্রব্য- এগুলো অগ্রাধিকার দিয়ে পারাপার করতে হবে। এখানে এটা মানা হয়নি।হা‌বিবুর রহমান আরও ব‌লেন, ভিআইপি সুবিধা পাওয়ার ক্ষে‌ত্রে আগে থেকে ভ্রমণবিবরণী পাঠাতে হবে।কেউ যাতে ব্যক্তিগতভাবে ভিআইপি সুবিধা নিতে না পারে।জানা যায়,মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় নড়াইলের ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষ। উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটিুআই প্রকল্পে কর্মরত যুগ্মসচিব আব্দুস সবুর মণ্ডলের গাড়ি না আসায় মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে ফেরি ছাড়তে তিন ঘণ্টা বিলম্ব হয়। এ অবস্থায় ফেরিতে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় স্কুলছাত্র তিতাসের।

Top