টিআইবির রি‌পোর্ট ভুল দশম সংসদ নিয়ে ‌ - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

টিআইবির রি‌পোর্ট ভুল দশম সংসদ নিয়ে ‌


আলোকিত বার্তা:দশম সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন (২৩টি) পর্যন্ত কোরাম সংকটের কারণে ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট অপচয় হয়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে রিপোর্ট দিয়েছে, তাতে ভুল রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে তৃণমূল বাংলাদেশ ন্যাশনাল পার্টি (তৃণমূল বিএনপি) আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভায় তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, বুধবার টিআইবি দশম জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এ রিপোর্টে যে তথ্য-উপাত্ত দেয়া হয়েছে, সেখানে অনেক ভুল রয়েছে। এ রিপোর্টটি একপেশে ও উদ্দেশ্যমূলক।

টিআইবি উদ্দেশ্যমূলক রিপোর্ট প্রকাশ করে অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, আমরা অতীতেও দেখেছি টিআইবি উদ্দেশ্যমূলক রিপোর্ট প্রকাশ করে। পদ্মা সেতুর নির্মাণকাজ যখন শুরু করা হয়, তখন দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক তদন্ত করছিল আর টিআইবি বিশ্বব্যাংকের এক ধাপ ওপরে গিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে, এদের (পদ্মা সেতু নির্মাণকাজে জড়িত) বিচার হওয়া উচিত।অথচ বিশ্বব্যাংক যে অভিযোগ করেছিল, সেটি যে মিথ্যা ও বানোয়াট তা কানাডার আদালতে প্রমাণিত হয়েছে। এর পর টিআইবির উচিত ছিল তাদের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া। কিন্তু তারা তা করেনি।তথ্যমন্ত্রী বলেন, আমরা সমালোচনা চাই। সমালোচনা সঠিক কাজ করতে সহায়তা করে, কিন্তু আমরা একপেশে সমালোচনা চাই না। যার দ্বারা জাতি বিভ্রান্ত হবে। গণতন্ত্র ধূলিসাৎ হবে। আমি আশা করব, টিআইবি সঠিক তথ্য প্রকাশ করবে। তাদের ভুল তথ্যর জন্য জাতির কাছে ক্ষমা চাইবে।

তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয় জোট বিএনএফের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান কেএ জাহাঙ্গীর মজুমদার, বিএনএ মহাসচিব মেজর (অব.) হাবিবুর রহমান, তৃণমূল বিএনপির মহাসচিব ব্যারিস্টার আকবর আমিন বাবুল প্রমুখ।প্রসঙ্গত বুধবার ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে টিআইবি জানিয়েছে, দশম সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন (২৩টি) পর্যন্ত কোরাম সংকটের কারণে ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট অপচয় হয়েছে। যার আর্থিক মূল্য প্রায় ১৬৪ কোটি (১৬৩ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৩৬৩) টাকা।২০১৪ সালের জানুয়ারির প্রথম থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।এতে জাতীয় সংসদ ও সংসদীয় কমিটিকে কার্যকর করতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন ও সংসদ সদস্য আচরণ আইন প্রণয়নসহ একগুচ্ছ সুপারিশ করা হয়।

Top