পদ্মা সেতু খুলে দেয়া হবে ২০২১ সালের জুনের মধ্যে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

পদ্মা সেতু খুলে দেয়া হবে ২০২১ সালের জুনের মধ্যে


আলোকিত বার্তা:পদ্মাসেতু প্রকল্পের কাজ যেভাবে এগুচ্ছে তাতে ২০২১ সালের জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সরকারের ঋণ পরিশোধের জন্য অর্থ বিভাগ ও সেতু কর্তৃপক্ষের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।সরকারের অর্থবিভাগ ও সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তির আওতায় সেতু কর্তৃপক্ষকে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকার ঋণ দিয়েছে সরকার। ১ শতাংশ সুদে এই ঋণ ৩৫ বছরে সুদ ও আসলসহ পরিশোধ করবে সেতু বিভাগ।

কাদের বলেন,পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৩ শতাংশ। কাজ যেভাবে এগোচ্ছে, তাতে ২০২১ সালের জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করবে।তিনি বলেন,পদ্মার মূল সেতুর বাস্তবায়ন কাজের অগ্রগতি ৮৩ শতাংশ, আর্থিক অগ্রগতির ৭২ শতাংশ। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৬২ শতাংশ এবং আর্থিক অগ্রগতির ৪৮ শতাংশ।অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হলেও, নতুন করে খরচ বাড়বে না। যেটা বেড়েছে তা জমি অধিগ্রহণ ও কর বাড়ানোর জন্য।
অর্থ সচিব আব্দুর রব বলেন, ঋণ পরিশোধের সিডিউল অনুযায়ি প্রতি অর্থবছরে প্রায় ৮২৬ কোটি টাকা থেকে পরিশোধ করা হবে সর্বোচ্চ এক হাজার ৪৭৫ কোটি টাকা।

Top