পরিচয় পত্র পাবেন মুক্তিযোদ্ধারা ডিজিটাল - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

পরিচয় পত্র পাবেন মুক্তিযোদ্ধারা ডিজিটাল


আলোকিত বার্তা:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী বিজয় দিবসের আগেই বীর মুক্তিযোদ্ধাদের স্থায়ী ডিজিটাল পরিচয় পত্র দেয়া হবে।সোমবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকার রূপনগর দুয়ারিপাড়ায় ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,একজন বীর মুক্তিযোদ্ধা কোন কোন সুবিধা পাবেন তা এই পরিচয় পত্রে উল্লেখ থাকবে।এছাড়া মুজিব বর্ষে ২২ হাজার মুক্তিযোদ্ধাকে বাড়ি করে দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার সকল ব্যবস্থা করা হচ্ছে কিন্তু অনেক মুক্তিযোদ্ধা না জানার কারণে এ সুবিধা গ্রহণ করতে পারছেন না।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন,স্বাধীনতার পর জাতির পিতা সকল প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছিলেন। ২৫ বিঘা পর্যন্ত জমির করও মওকুফ করেছিলেন। সংক্ষিপ্ত সময়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান উপহার দিয়েছিলেন। জাতির পিতার সুযোগ্য উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারও মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বক্তব্যের শুরুতে মন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্ট নিহত সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আমীর হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ চৌধুরী,ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী।

Top