রুমিন ফারহানা প্লটের আবেদন প্রত্যাহার করলেন - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

রুমিন ফারহানা প্লটের আবেদন প্রত্যাহার করলেন


আলোকিত বার্তা:সংসদ সদস্য হিসেবে প্লট চেয়ে সরকারের কাছে করা আবেদন প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরাবর লেখা এক চিঠিতে তিনি আবেদনটি প্রত্যাহার করে নেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।চিঠিতে রুমিন ফারহানা লিখেছেন, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাণ তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে গত ৩ আগস্ট ২০১৯ তারিখ সংসদের দাফতরিক ফরম্যাটে করা আমার পূর্বাচলের প্লটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ৩ আগস্ট তিনি সংরক্ষিত আসনের এমপি হিসেবে তার নামে সরকারি প্লট বরাদ্দ চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন। সরকারি প্লটের আবেদনের বিষয়টি প্রকাশ হওয়ার পর গত কয়েকদিন ধরে বিএনপির ভেতরে-বাইরে নানা সমালোচনার ঝড় ওঠে। লালমাটিয়ায় নিজের ফ্ল্যাট থাকা সত্ত্বেও পূর্বাচলে প্লট চেয়ে আবেদন করেছিলেন তিনি। অবশেষে সেই আবেদন প্রত্যাহার করলেন এই বিএনপি নেত্রী।

Top