অনলাইনে বদলি আগামী বছর থেকে প্রাথমিকের শিক্ষক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
তড়িঘড়ি করে আবারও সংশোধনী এনে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে,তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুট... গ্রামে শিক্ষকের হাহাকার,ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, দিন কাটে আড্ডায়,ক্লাস নেই,সিনিয়র শিক্ষকরা সপ্তাহে ... গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ,আড়াইহাজার থেকে মাতারবাড়ী বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ এফডিআই গতি নেই, কমছে নতুন বিনিয়োগ,বিদেশি সহায়তায় নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ! :আওয়ামী লীগ ৭২ সালে ক্ষমতা গ্রহণ করে, স্বাধীন দেশে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে তারা খুন করেছে সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি কোনো নির্দেশনাই মানছে না এয়ারলাইন্সগুলো বিদ্যুতের বড় ধরনের গ্রিড বিপর্যয় সম্পর্কে নতুন সূর্যোদয়

অনলাইনে বদলি আগামী বছর থেকে প্রাথমিকের শিক্ষক


আলোকিত বার্তা:অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির নীতিমালা প্রণয়নে সফটওয়্যার তৈরির কাজ শুরু হয়েছে। ফলে আগামী বছর থেকে শিক্ষক বদলি অনলাইনে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন।সোমবার(২৬ আগস্ট)ঝিনাইদহ সার্কিট হাউসে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,অনলাইনে বদলির নীতিমালা প্রণয়নে সফটওয়্যার তৈরির কাজ শুরু হয়েছে।জানুয়ারি-মার্চ সহকারী শিক্ষক বদলির নীতিমালা সংশোধন হচ্ছে। এ সংক্রান্ত কমিটি এক মাসের মধ্যে নীতিমালা চূড়ান্ত করতে কাজ করছে। প্রাথমিক শিক্ষার কর্মকর্তা-কর্মচারীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দিনে কমপক্ষে দুই ঘণ্টা জাতির জন্য ব্যয় করার নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

১৫ আগস্ট প্রথমবারের মতো শোক দিবস পালন করার জন্য প্রতিটি বিদ্যালয়ে দুই হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,বিদ্যালয়ে দুই শিফটের পরিবর্তে এক শিফট চালুর কাজ চলমান।এছাড়া, প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে ৯টি কক্ষ নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

বিদেশ সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় নতুন নতুন বিষয় সংযোজন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন,মাঠ পর্যায়ের কর্মকর্তা-শিক্ষকদের জন্য বিদেশে প্রশিক্ষণের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। এছাড়া, প্রশিক্ষণের সুবিধা বৃদ্ধি করা হয়েছে।ঝিনাইদহ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

Top