বিএনপি মেনে নিয়েছে আ’লীগ সরকারকে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

বিএনপি মেনে নিয়েছে আ’লীগ সরকারকে


আলোকিত বার্তা:গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্লট বরাদ্দের জন্য জাতীয় সংসদের নারী এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার আবেদন পেয়েছি। এ বিষয়ে অনুসন্ধান করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।মন্ত্রী আরো বলেন,রুমিনের আবেদন প্রমাণ করে আওয়ামী লীগ সরকারকে মেনে নিয়েছে বিএনপি।প্রসঙ্গত,বিএনপি মনোনীত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের জন্য ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম.রেজাউল করিমের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ আবেদন করেন।

জাতীয় সংসদের প্যাডে পাঠানো এই চিঠিতে তিনি লেখেন-ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লটের প্রয়োজন।ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট,জমি নাই।ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।গত ৯ জুন দুপুরে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা শপথ নেন।শপথ গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় তখন তিনি সাংবাদিকদের বলেছিলেন, নিশ্চয়ই প্রথমবার সংসদ সদস্য হয়ে সংসদে আসা আমার জন্য আনন্দের। তবে আমি এমন একটি সংসদে যোগ দিতে যাচ্ছি যেটি জনগণের ভোটে নির্বাচিত না। সংসদ গঠিত হওয়ার পর থেকেই বলেছি, এটি অবৈধ সংসদ, এখনো দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এটি অবৈধ সংসদ।

রুমিন ফারহানা আরো বলেছেন,খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী।তার মামলার মেরিট,তার বয়স,সামাজিক অবস্থান বিবেচনায় তিনি বাংলাদেশের আইন অনুযায়ী তাৎক্ষণিক জামিন লাভের যোগ্য। তাকে জামিন বঞ্চিত করে কারাগারে রাখা হয়েছে। যার পুরোটাই বেআইনি। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। নিশ্চয়ই সে বিষয়গুলো নিয়ে সংসদে কথা বলব।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপক কারচুপির অভিযোগ তুলে সংসদে যোগ না দেয়ার সিদ্ধান নেয় বিএনপি। দলটি বলেছিল, কারচুপির নির্বাচনের মাধ্যমে একটি অবৈধ সরকার গঠন করেছে আওয়ামী লীগ।পরে অবস্থান বদল করে প্রতিবাদের সীমিত সুযোগ কাজে লাগানোর কথা বলে সংসদে যোগ দেন দলটির ৫ জন এমপি।যদিও দলীয় মহাসচিব জানান তিনি শপথ নেবেন না।

Top