৫২ জন ডেঙ্গুতে মারা গেছেন - Alokitobarta
আজ : শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু পুনঃনিরীক্ষণে এসএসসিতে নতুন করে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির ‘বিদ্রোহী’ ইস্যুতে স্থানীয় সরকার নির্বাচন আগেভাগেই কঠোর অবস্থানে বিএনপি গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ‘মামলা লিস্টে নিতেও দুর্নীতি’সব আদালত দুর্নীতিমুক্ত করার দাবি আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না,সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এগোতে চাই ভিন্নমত যেন শত্রুতায় রূপ না নেয় দেশের বিভিন্ন এলাকায় কৃষকের ভোগান্তি কমছে না,কৃত্রিম সংকট তৈরি থাকল র‌্যাবের প্রায় সবই,নতুন হলো এসআরবি

৫২ জন ডেঙ্গুতে মারা গেছেন


আলোকিত বার্তা:ঝুঁকিপূর্ণ সময় না পেরোলেও রাজধানীর হাসপাতালগুলোতে ধীরে ধীরে কমতে শুরু করেছে নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।সেই সঙ্গে কমেছে সংকটাপন্ন ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যাও।তবে চিকিৎসকরা বলছেন,মৌসুমের এই সময়টাতে থাকতে হবে সতর্ক।
এদিকে, স্বাস্থ্য অধিদফতর নতুন করে আরো পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ নিয়ে সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২ জনে।

সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোর ডেঙ্গু ইউনিটের সামনে গিয়ে গত কয়েক সপ্তাহের মতো তেমন ভিড় চোখে পড়েনি। স্বাস্থ্য অধিদফতরের হিসেবেও দেখা যায়, গত সাত দিনে সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি বেশ কিছুটা উন্নতি হয়েছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও কমতে শুরু করেছে নতুন রোগী ভর্তির সংখ্যা।

ডেঙ্গু পরিস্থিতির সার্বিক এই উন্নতিতে স্বস্তি চিকিৎসকদের মাঝে। তবে, বাসাবাড়িতে এখনো ডেঙ্গুর লার্ভা পাওয়া যাওয়ায় ব্যক্তিগত সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।

Top