সাঈদ খোকন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

সাঈদ খোকন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে


আলোকিত বার্তা:চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।রবিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে মেয়র ঢাকা ত্যাগ করেন।ডিএসসিসি সূত্র জানায়,শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর যাচ্ছেন মেয়র। সোমবার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা না দিলে পর দিনই মেয়রের দেশে ফেরার কথা রয়েছে।

তবে দেশের বাইরে থাকলেও ডেঙ্গু বা এর লার্ভা নিধন কার্যক্রম মনিটরিং করবেন মেয়র।২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় আঘাত পান সাঈদ খোকন। সেজন্য মাঝে-মধ্যেই চিকিৎসকের পরামর্শ নিতে হয় মেয়র সাঈদ খোকনকে।

Top