৯০ শতাংশই সুস্থ,চাপ কমছে ডেঙ্গু রোগীর - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

৯০ শতাংশই সুস্থ,চাপ কমছে ডেঙ্গু রোগীর


আলোকিত বার্তা:চলতি মাসের শুরুতে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ নিয়ে রাজধানীসহ দেশবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক থাকলেও সে মহাদুশ্চিন্তা কেটে যাচ্ছে। গত এক সপ্তাহ ডেঙ্গু রোগীর সংখ্যা তেমন বাড়ছে না বরং কমছে। সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালেই ডেঙ্গু রোগীর চাপ কমছে।স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ২৪ আগস্ট সকাল ৮টা থেকে ২৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ১ হাজার ২৯৯ ও ১ হাজার ৬৪৮ জন। ঢাকায় নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬০৭ ও ৮৫৭ জন। ঢাকার বাইরে নতুন ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬৯২ ও ৭৯১ জন।

বর্তমানে সারাদেশে ভর্তি ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগী সর্বমোট ৫ হাজার ৯৪০ জন যা আগের দিনের তুলনায় ৬ শতাংশ কম।বর্তমানে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ২৬৮ জন।ঢাকার বাইরে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬৭২ জন। ঢাকা ও ঢাকার বাইরে বর্তমানে ভর্তি মোট রোগীর সংখ্যা যথাক্রমে ৭ শতাংশ ও ৪ শতাংশ কমেছে।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা.হোসনে আর তহমিনা জানান,চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট সর্বমোট ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ৬৩ হাজার ৫১৪ ও ৫৭ হাজার ৪০৫ জন। এ সব রোগীর শতকরা ৯০ শতাংশ ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Top