নির্বাচনের প্রস্তুতি নিন,সরকার পতনের খুব বেশি সময় বাকি নেই - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

নির্বাচনের প্রস্তুতি নিন,সরকার পতনের খুব বেশি সময় বাকি নেই


আলোকিত বার্তা:সরকারের পতন অনিবার্য’জানিয়ে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)সভাপতি ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক কর্নেল(অব.)অলি আহমদ।শনিবার রাজধানীর কারওয়ান বাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।অলি আহমদ বলেন,আপনাদের বলছি,সরকারের পতনের খুব বেশি সময় বাকি নেই।নিজের পাপেই এই সরকারের পতন হবে,পতন যখন হবে; নতুন সরকার গঠিত হবে।নতুন সরকারের মাধ্যমেই নির্বাচন হবে।এজন্য যেকোনো সময় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

সরকার পতনের যুক্তি তুলে ধরে জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক বলেন,এই সরকারকে কেউ ধাক্কা দিয়ে ফেলানোর দরকার নেই,মুভমেন্টের মাধ্যমেও ফেলারও দরকার নাই। কারণ,অর্থনৈতিক ধস যেকোনো সময় নামবে,ব্যাংকের অবস্থা লক্ষ্য করুন, ব্যবসা-বাণিজ্য বন্ধ, বেকার যুবকদের চাকরি নাই,তাহলে একটা দেশ কিভাবে চলে?এলডিপির নেতাকর্মীদের উদ্দেশে দলের সভাপতি বলেন, এলডিপির সদস্যরা যারা আছেন তাদেরকে আমি সভাপতি হিসেবে নির্দেশ দিচ্ছি- আপনার প্রস্তুতি নিন, নির্বাচনী এলাকা প্রস্তুত করুন। দেশবাসীকেও বলব আপনারাও প্রস্তুত হোন। কারণ, সময় বেশি হাতে থাকবে না।নতুন যোগ দেয়া নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা যারা আজকে যোগদান করেছেন তাদের মধ্যে যারা আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী তাদেরকে অনুরোধ করব- আপনাদেরকে নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকতে হবে। এভাবে একটা দেশ চলতে পারে না।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সমালোচনা করে কর্নেল অলি বলেন,প্রধানমন্ত্রী একমাস-দুই মাস পরপরই বাইরে যাচ্ছেন।মন্ত্রিসভার সদস্যরা তারাও ঘুরে বেড়াচ্ছেন।জবাবদিহি না থাকার কারণে জনগণ দিশেহারা।সরকারের পতন হবেই।এটা এখন সময়ের ব্যাপার মাত্র।মুক্তিমঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অলি বলেন,এটা কোনো ৫/১০টা ঐক্যজোটের মতো বা কোনো মঞ্চের মত মঞ্চ নয়।এই মঞ্চ আগামী দিনে এ দেশকে মুক্ত করার জন্য,জনগণকে মুক্ত করার জন্য, জনগণকে স্বাধীনতা দেয়ার জন্য এই মুক্তিমঞ্চ করা হয়েছে। আমরা আপনাদের সহযোগিতা চাই।
যোগদান অনুষ্ঠানে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, যোগদানকারীদের মধ্যে আইনজীবী শরীফ আবদুল্লাহ হিল সাকী, আবদুল জলিলসহ ওয়ালী উল্লাহ ফরহাদ প্রমুখ বক্তব্য দেন।

Top