এখনই কমার সুযোগ নেই খেলাপি ঋণ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

এখনই কমার সুযোগ নেই খেলাপি ঋণ


আলোকিত বার্তা:দেশে খেলাপি ঋণ এখনই কমার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।তিনি বলেন,নন-পারফর্মিং লোন (খেলাপি ঋণ) আমাদের এখানে কমার কোনো সুযোগ নেই। কারণ,নন-পারফর্মিং লোন কমানোর জন্য যে এক্সিট প্ল্যান দিয়েছিলাম,সেটা এখনও কার্যকর করতে পারি নাই।রোববার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও সিইও/ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় এক সংবাদকর্মী প্রশ্ন করেন,অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বলেছিলেন,খেলাপি ঋণ এক টাকাও বাড়বে না।এখন এর ব্যর্থতার দায় স্বীকার করবেন কি না?জবাবে অর্থমন্ত্রী বলেন,খেলাপি ঋণ এক টাকাও বাড়বে না। খেলাপি ঋণ বাড়ছে -এটা আমি মানব না। যেদিন আমি বলেছিলাম খেলাপি ঋণ বাড়বে না,সেদিনই আমি বলেছিলাম একটা এক্সিট প্ল্যান রাখব।সেই এক্সিট প্ল্যান কার্যকর হলে বলবেন যে, বাড়ছে কি বাড়েনি।

শুধু কি এক্সিট প্ল্যান বাস্তবায়ন না হওয়াই খেলাপি ঋণ না কমার কারণ? এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন,অবশ্যই।ব্যবসায়ীরা তো এখন টাকাই দিচ্ছে না। এমন কি যারা দিত,তারাও এখন দিচ্ছে না। তারা এ সুযোগ নেবে, তারা তো ব্যবসায়ী।অর্থমন্ত্রী বলেন,আমরা তাড়াতাড়ি এর সুরাহা করব। সুরাহা করলে আমাদের অবস্থা আপনারাই মূল্যায়ন করতে পারবেন। আপনারা খুশি হবেন। তখন দেশের ব্যবসা-বাণিজ্যের চিত্রই বদলে যাবে।

Top