অভিযোগ ভিত্তিহীন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অসহযোগিতার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

অভিযোগ ভিত্তিহীন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অসহযোগিতার


আলোকিত বার্তা:রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ সব সময় প্রস্তুত।রোববার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়,রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশকে অসহযোগের অভিযোগ আনা ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই সংকট সমাধানে বাংলাদেশ সরকার কাজ করে চলেছে। এছাড়া মিয়ানমারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ আহ্বান জানিয়ে আসছে।

রোহিঙ্গাদের রাখাইনে ফেরানোর লক্ষ্যে সেখানের শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে।গত ২২ আগস্ট পর্যন্ত তিন হাজার চারশ ৫০ জন রোহিঙ্গার তালিকা থেকে ৩৩৯টি পরিবারের ১২শ ৭৬ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। তবে এসব রোহিঙ্গারা রাখাইনে ফিরে যেতে উদ্বেগ প্রকাশ করেছে। তারা রাখাইনের পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের কথা বলে সেখানে যেতে রাজি হয়নি। সে কারণে রাখাইনের পরিবেশ উন্নয়নে মিয়ানমারকেই ভূমিকা নিতে হবে।২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গা ঢল শুরু হয়। রোহিঙ্গা ঢলের দু’বছর পূর্তি উপলক্ষে বিবৃতির মাধ্যমে বাংলাদেশ তার ভূমিকা স্পষ্ট করলো।

Top