খালেদা জিয়া বাইরে থাকলে গণতন্ত্র হত্যা করে সরকার ক্ষমতায় আসতে পারত না - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

খালেদা জিয়া বাইরে থাকলে গণতন্ত্র হত্যা করে সরকার ক্ষমতায় আসতে পারত না


আলোকিত বার্তা:খালেদা জিয়া বাইরে থাকলে গণতন্ত্র হত্যা করে সরকার ক্ষমতায় আসতে পারত না বলে মন্তব্য করেছেন বিএনপিস্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।তিনি বলেন, মধ্যরাতের ভোটে সরকার ক্ষমতায় এসেছে। সেটি টিকিয়ে রাখতেই খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে।শনিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার নিশর্ত মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। তার মুক্তির দাবিতে নারীরা রাজপথে নেমেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা দেশনেত্রীকে মুক্ত করবো এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো।তিনি বলেন, দেশে চামড়া ধ্বংস, ধর্ষণ, খুন, গুম ও হত্যার রাজনীতি চলছে। এগুলা রোধ করতেআমাদের সংগঠিত হতে হবে।তিনি আরো বলেন, দেশে আজ বিচার বলতে কিছু নেই। ট্রেনের বগিতে লাশ পাওয়া যাচ্ছে, মাদারীপুরে নৌকায় ধর্ষণ করে লাশ ফেলে দিচ্ছে, মিন্নিকে পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে অপরাধী করা হচ্ছে, শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলছে। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বেপরোয়া হয়ে গেছে।মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

Top