রোহিঙ্গারা যে কারণে স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে রাজি না - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

রোহিঙ্গারা যে কারণে স্বেচ্ছায় মিয়ানমারে ফিরতে রাজি না


আলোকিত বার্তা:সকল প্রস্তুতি সত্ত্বেও থাকা নির্ধারিত সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন।পররাষ্ট্র মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত না যাওয়ার জন্য যারা প্ররোচনা দিয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে না পারার দায় মিয়ানমারের ওপর অভিযোগ করে তিনি বলেন, সমস্যাটি তাদের সৃষ্টি এবং সমাধানও তাদেরই করতে হবে।

তিনি আরো বলেন,নিরাপত্তা ও পুনর্বাসনে মিয়ানমারের নেয়া প্রস্তুতি সম্পর্কে যে আস্থার সঙ্কটের সৃষ্টি হয়েছে তা দূর করেতে রোহিঙ্গা নেতাদের সেখানে নিয়ে যাওয়ার যে প্রস্তাব বাংলাদেশ সরকার করেছে তা নিয়ে দেশটির অবস্থান জানতে চাওয়া হবে।আব্দুল মোমেন আশা প্রকাশ করে বলেন,আস্থার সংকট দূর হলে রোহিঙ্গারা প্রত্যাবাসনে উৎসাহিত হবেন। ২০১৮ সালের নভেম্বরে প্রত্যাবাসনের এমনই একটি উদ্যোগ নেয়া হলেও রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিকত্বসহ অন্যান্য দাবী আদায় না হওয়া পর্যন্ত দেশে ফিরতে রাজি না হওয়ায় তা ঝুলে যায়। সূত্র: ভয়েস অফ আমেরিকা

Top