কূটনৈতিকভাবে সরকার ব্যর্থ রোহিঙ্গা প্রত্যাবাসনে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

কূটনৈতিকভাবে সরকার ব্যর্থ রোহিঙ্গা প্রত্যাবাসনে


আলোকিত বার্তা:রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিলের পর সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।রোহিঙ্গা প্রত্যাবাসনের নির্ধারিত কর্মসূচির দিনে বৃহস্পতিবার একজন রোহিঙ্গাও নিজ দেশে ফেরত না যাওয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন,রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কিচ্ছু করতে পারেনি, কিছুই পারেনি। এদের বিষয়ে এতদিন হয়ে গেল আপনারা (সরকারএকজন মানুষকেও ফেরত পাঠাতে পারলেন না।এই ব্যর্থতা তো চরম ব্যর্থতা। আপনারা কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন,একজনকেও আপনারা প্রত্যাবাসন করতে পারেননি। তারপর আবার ধমক দেন পররাষ্ট্রমন্ত্রী। বাহ!এত দিন ধরে….। আপনাদের নাকি এত বন্ধু আছে,তারা কেউ কিছু করতে পারল না আপনাদের জন্য। অথচ এই যে এতগুলো মানুষের চাপ বাংলাদেশের সহ্য করতে হচ্ছে।সরকারের উদ্দেশে রিজভী বলেন,আপনারা কূটনৈতিকভাবেই ব্যর্থ শুধু নয়, আপনারা অর্থনৈতিকভাবে ব্যর্থ, আপনারা আইন-শৃঙ্খলা পরিচালনা করতে ব্যর্থ। তাই চারদিকে রক্ত ঝরছে, লাশ পড়ছে, নারী-শিশুরা নির্যাতিত হচ্ছে।বিএনপির এ নেতা বলেন, এই সরকারের পতন তরান্বিত করতে হবে,গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই এই দেশের মানুষ মুক্তভাবে কথা বলা নিশ্চিত হবে।

এর আগে সাড়ে ১১টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে মিছিল করেন রিজভী। এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দেন।প্রসঙ্গত,ব্যাপক প্রস্তুতি থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কর্মসূচি। নাগরিকত্ব, নিরাপত্তা,বসতভিটাসহ সম্পদ ফেরত ও নিপীড়নের বিচার নিশ্চিত না হলে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবে না বলে আগের অবস্থানেই অনঢ় রয়েছে।

Top