অনেকদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের শূন্যতা বিরাজ করছে - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

অনেকদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের শূন্যতা বিরাজ করছে


আলোকিত বার্তা:অনেকদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের শূন্যতা বিরাজ করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাপ।দলটির মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া বলেন, জনগণের দাবি ও ভাষা বোঝে- এমন একটি রাজনৈতিক শক্তি খুঁজছে সাধারণ মানুষ। বর্তমান শাসকগোষ্ঠী এমনকি যারা দেশ শাসন করতে চায়, তারা জনগণের ভাষা বুঝতে পারছে না। সবাই ব্যস্ত ক্ষমতায় টিকে থাকতে অথবা ক্ষমতায় অধিষ্ঠিত হতে। ফলে জনগণের নেতা আজ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।তিনি বলেন,মজলুম জননেতা মওলানা ভাসানী, জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া পরবর্তী নেতৃত্ব শফিকুল গানি স্বপনের মত প্রগতিশীল, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশ ন্যাপ আরও শক্তিশালী হয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করবে। আগামী দিনে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারলেই নতুন রাজনীতির সূচনা হবে।

শুক্রবার (২৩ আগস্ট) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা শফিকুল গানি স্বপনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, রাজনীতিতে শূন্যতাকে পুঁজি করে চারদিকে নানা ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র মোকাবেলায় ঘরকাটা ইঁদুর, ঘরের লোক, আপন লোকদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে, যেন ষড়যন্ত্রকারীরা কোনো সুযোগ না পায়। যেন রাজনীতিকদের ভুলের কারণে দেশবিরোধী কোনো অপশক্তি জাতির কাঁধে চেপে বসতে না পারে।ন্যাপ মহাসচিব বলেন, গণতন্ত্র, প্রগতিশীল জাতীয়তাবাদী ও মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে দেশে জাতীয় এজেন্ডা নির্ধারণ ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। যে লক্ষ্যে শফিকুল গানি স্বপন আমাদের শিক্ষা দিয়ে গেছেন, তা বাস্তবায়ন করতে হবে। রাজনীতিতে মতবিরোধ থাকবে, প্রতিযোগিতা থাকবে, তার মানে এই নয় যে প্রতিহিংসা ও ধ্বংসাত্মক রাজনীতিকে সমর্থন করতে হবে। দেশ-জাতির স্বার্থে এক সুরে কথা বলতে হবে। তাহলেই ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করা সম্ভব হবে।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ জনতা লীগের চেয়ারম্যান শেখ ওসমান গনি বেলাল, বাংলাদেশ জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট জাফর আহমেদ জয়, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব মো. আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূঁইয়া, সহ-সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার, ঢাকা মহানগর যুগ্ম সম্পাদক মো. শামিম ভূঁইয়া, শ্রম সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।

Top