৭৫-এর প্রেক্ষাপট সৃষ্টি করতে যারা ভূমিকা রেখেছিলেন আইনের আওতায় আনতে হবে। - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

৭৫-এর প্রেক্ষাপট সৃষ্টি করতে যারা ভূমিকা রেখেছিলেন আইনের আওতায় আনতে হবে।


আলোকিত বার্তা:৭৫-এর প্রেক্ষাপটের পরিকল্পনাকারী,হত্যাকারী বেনিফিশিয়ারী সমর্থনকারীসহ এর সঙ্গে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়।তিনি বলেন,জড়িতদের সব ধরণের প্রতিষ্ঠানগুলোও কালো তালিকাভুক্ত করতে হবে।বাংলাদেশে এমন সহিংসতা ভবিষৎতে যেনো জন্ম না দিতে পারে সেজন্য‘৭৫ এর ঘটনার সঙ্গে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে গুলশান থানা যুব সংহতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয় আরো বলেন,৭৫-এর প্রেক্ষাপট সৃষ্টি করতে যারা ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে যারা বিচারের বাইরে রয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।তারা এখন কে কোন দলে আছে তা চিহ্নিত করতে হবে।এদের থেকে সতর্ক না হলে দেশের অগ্রযাত্রা,উন্নয়ন ও অর্থনীতির চাকা বাধাগ্রস্ত হবে।কারণ তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।তাদের পরবর্তী প্রজন্মও যদি দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরও বিচারের আওতায় আনতে হবে।অলিউর রহমানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জাপা যুগ্ম-মহাসচিব মনিরুল ইসলাম মিলন,ফজলুল হক ফজলু,সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, নুর জামাল ও কামাল হোসেন।

Top