ডেঙ্গু আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছেন দেশবাসী। - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

ডেঙ্গু আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছেন দেশবাসী।


আলোকিত বার্তা:ডেঙ্গু আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছেন দেশবাসী। প্রতিদিনই কেউ না কেউ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কারো না কারো মৃত্যুর খবরও আসছে।স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (২১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছরের এখন পযংন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন।স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ৮০টি মৃত্যু পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে।

ডেঙ্গু রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনে বুধবার(২১ আগস্ট)এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী,চলতি বছরে এখন পর্যন্ত ৫৭ হাজার ৯৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।এর মধ্যে ৫১ হাজার ৬৭০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ২৭৮ জন রোগী। মঙ্গলবার (২০ আগস্ট) এ সংখ্যা ছিল ৬ হাজার ৪৭০ জন।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হলেও ঢাকার বাইরে ৯১৫ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩ হাজার ৩৬০ জন। ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

Top