মাঠ পর্যায়ে কৃষিযন্ত্রের তথ্য চান এক সপ্তাহের মধ্যে - Alokitobarta
আজ : শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু পুনঃনিরীক্ষণে এসএসসিতে নতুন করে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির ‘বিদ্রোহী’ ইস্যুতে স্থানীয় সরকার নির্বাচন আগেভাগেই কঠোর অবস্থানে বিএনপি গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ‘মামলা লিস্টে নিতেও দুর্নীতি’সব আদালত দুর্নীতিমুক্ত করার দাবি আমরা জাতিকে আর বিভক্ত করতে চাই না,সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে এগোতে চাই ভিন্নমত যেন শত্রুতায় রূপ না নেয় দেশের বিভিন্ন এলাকায় কৃষকের ভোগান্তি কমছে না,কৃত্রিম সংকট তৈরি থাকল র‌্যাবের প্রায় সবই,নতুন হলো এসআরবি

মাঠ পর্যায়ে কৃষিযন্ত্রের তথ্য চান এক সপ্তাহের মধ্যে


আলোকিত বার্তা:আগামী এক সপ্তাহের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালককে মাঠ পর্যায়ে কৃষিযন্ত্র সক্রান্ত তথ্য-উপাত্ত জমা দেয়ার নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন,মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে কোন এলাকায় কোন যন্ত্রের কত চাহিদা তা জানাতে হবে।মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র মূল্যায়নের কাজ ও এলাকা চিহ্নিত করতে হবে।তিনি বলেন,আমাদের জমির আকার ও মাটির ভিন্নতা রয়েছে। মাটি ও জমির উপযোগী কৃষিযন্ত্র কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। কৃষিযন্ত্রের ক্ষেত্রে দামের দিকে গুরুত্ব নয় বরং মানের দিকে গুরুত্ব দিতে হবে।

বুধবার মন্ত্রীর সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প বিষয়ে সভায় তিনি এসব কথা বলেন। সভায় কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা (সম্প্রসারণ অনুবিভাগ), ড. মো. আব্দুর রউফ (পিপিসি অনুবিভাগ), বিএডিসি’র চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের বিষয় উপস্থাপন করেন কৃষি প্রোকৌশলী শেখ মো. নাজিম উদ্দিন।মন্ত্রী বলেন, চাহিদার ভিত্তিতে কৃষিযন্ত্র সরবরাহ করতে হবে। ভালো টেকসই মেশিন এর দাম বেশি হলে সেটাই গ্রহণ করা হবে। কোম্পানির সাথে কথা বলে কৃষকদের জন্য সহজ কিস্তি সুবিধা দেয় যায় কিনা তাও দেখতে হবে। কাজটা কঠিন তবে সততার সঙ্গে কাজ করলে সম্ভব। যন্ত্র মেরামতকারী ও ব্যবহারকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, প্রতিটি কোম্পানির যন্ত্রই পরীক্ষা করে মাঠে নামাতে হবে। সাথে সাথে এসব যন্ত্রের মানের ধারাবাহিকতা বজায় রাখছে কিনা তাও দেখতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালককে মাঠ পর্যায়ের এ সক্রান্ত তথ্য-উপাত্ত জমা দেয়ার নির্দেশ দেন তিনি।কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেন, কৃষককে কিভাবে লাভবান করা যায় তা মাথায় রেখে কাজ করতে হবে। গুণগতমান ও যন্ত্রের আকার একটা বড় ব্যাপার সেটা মনে রাখতে হবে। যন্ত্রের মেরামত ও খুচরা যন্ত্রাংশের নিশ্চয়তা এবং সহজলভ্য করতে হবে বিপণনকারী প্রতিষ্ঠানকে।

Top