দেশের বিদ্যমান সংকট থেকে উত্তরণে নতুন করে সুষ্ঠু নির্বাচনের দাবি - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

দেশের বিদ্যমান সংকট থেকে উত্তরণে নতুন করে সুষ্ঠু নির্বাচনের দাবি


আলোকিত বার্তা:দেশের বিদ্যমান সংকট থেকে উত্তরণে নতুন করে সুষ্ঠু নির্বাচনের দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বিএনপিপন্থী গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনালিস্ট রিসার্স সেন্টার আয়োজিত ‘আমার দেশ আমার শিল্প’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, দেশের সংকট উত্তরণের জন্য সুষ্ঠু একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এ জন্য প্রথম প্রয়োজন নির্বাচন কমিশন ভেঙে দেয়া এবং নির্বাচনী সময়ের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা। যাদের কাজ হবে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা।

জনগণের ম্যান্ডেট নেয়া সরকার প্রতিষ্ঠায় নতুন নির্বাচন করতে হবে।এর বাইরে দেশের জনগণের সংকট উত্তরণ ও আশা-আকাঙ্ক্ষা পূরণের কোনো বিকল্প নেই’-যোগ করেন ফখরুল।দেশ বাঁচাতে দেশপ্রেমিক নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন মির্জা ফখরুল। বলেন, অন্যায়ভাবে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে কারাগারে আটকে রাখা হয়েছে। তার জামিনে বাধা দেয়া হচ্ছে। দেশ বাঁচাতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।আয়োজক সংগঠনের পরিচালক বাবুল তালুকদারের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।

Top