জঙ্গিবাদের উত্থান বিএনপির হাত ধরেই - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

জঙ্গিবাদের উত্থান বিএনপির হাত ধরেই


আলোকিত বার্তা:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,বাংলাদেশে বিএনপির হাত ধরেই জঙ্গিবাদের উত্থান হয়েছে।শনিবার (১৭ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার বার্ষিকীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।হানিফ বলেন,যারা সিরিজ বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল সেই বিএনপি জামায়াত এখনো তৎপর, তারা ষড়যন্ত্র করছে।জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেবে আওয়ামী লীগ। বিএনপির হাত ধরেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে।’

তিনি বলেন,বিএনপি এখনো ষড়যন্ত্রের পথ খুঁজছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই,বাংলাদেশের মানুষ এদেশে সন্ত্রাসবাদ দেখতে চায়না। জঙ্গিবাদ দেখতে চায় না। যেকোনো ষড়যন্ত্র ও অশুভ তৎপরতা জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে মোকাবেলা করা হবে।

হানিফ বলেন,বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আবার পাকিস্তানের ধারায় ফিরিয়ে নেয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে।তাই ২০০৪ সালের ২১ আগস্ট এবং ২০০৫ সালের ১৭ আগস্ট এর ন্যাক্কারজনক এই বোমা হামলার পৃষ্ঠপোষকতা করে ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাশ্বের চৌধুরী,মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।

Top