এরশাদের চল্লিশা!চাঁদার টাকায় হবে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

এরশাদের চল্লিশা!চাঁদার টাকায় হবে


আলোকিত বার্তা:টাকার অভাবে জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শেষ দিকের চিকিৎসা বাধাগ্রস্ত হয়েছে। কারণ পার্টির ফান্ড নেই। ফলে চাঁদা তুলে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এরশাদের চল্লিশায় গণভোজের আয়োজন করা হচ্ছে।এজন্য পার্টির প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য ও এমপিকে এক লাখ টাকা করে চাঁদা দিতে হচ্ছে বলে সিদ্ধান্ত হয়েছে।শনিবার (১৭ আগস্ট) জাপার বনানীর কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের যৌথ সভায় এ চাঁদা নির্ধারণ করা হয় বলে বৈঠকে উপস্থিত দায়িত্বশীল সূত্রে জানা গেছে। বৈঠকে ৫৫ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ১৫ জন এবং ২২ জন এমপির মধ্যে ৫ জন উপস্থিত ছিলেন।

এরশাদের প্রেস সেক্রেটারি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেন,পার্টির ফান্ডে টাকা থাকতেও পারে,নাও পারে।তবে বৈঠকে পার্টির প্রত্যেক প্রেসিডিয়াম সদস্য ও এমপির এক লাখ টাকা চাঁদা নির্ধারণ করা হয়েছে। যে পারবেন তিনি দেবেন।
তিনি বলেন,বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রমও পার্টির সদস্যদের চাঁদার টাকায় চলেছে। তবে এবারের চাঁদার টাকা শুধু ঢাকা ও রংপুরের গণভোজ আয়োজনে ব্যয় হবে। কিন্তু পার্টির পক্ষে দেশের অন্য জেলাগুলোর গণভোজের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
জানা গেছে,এরশাদের শূন্য আসনে উপনির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়। আলোচনায় শূন্য আসনে মনোনয়নের জন্য শাদ এরশাদের নামটি উঠে আসে। এছাড়া বৈঠকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জি এম কাদেরের নাম প্রস্তাব করা হয়। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে বৈঠকের পর দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ বলেন,আগামী ২৩ আগস্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর ৪০ দিন অতিবাহিত হবে। ওই দিন হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী।আর এ দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। তাই ২৩ আগস্টের পরিবর্তে আমরা ৩১ আগস্ট হুসেইন মুহাম্মদ এরশাদের চল্লিশা পালন করব।

Top