বস্তিতে অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন। - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

বস্তিতে অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন।


আলোকিত বার্তা:রাজধানীর মিরপুর-৭ নম্বর সেকশনের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন।তিনি বলেছেন,আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তাই এর সঙ্গে যে বা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে।শনিবার আগুনে পুড়ে যাওয়া ঝিলপাড় বস্তি পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন। এ সময় ড. কামালের সঙ্গে ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, সংসদ সদস্য মোকাব্বির খান প্রমুখ।

ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে নেমে দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার কাঁধে ভর দিয়ে পোড়া বস্তির পাশে গিয়ে দাঁড়ান ড. কামাল হোসেন। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফেরার পথে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন,আমরা মনে করি গভীরভাবে তদন্ত করা উচিত। যে বা যারা আগুন লাগানোর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে।ড.কামাল বলেন,ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সরকারি উদ্যোগও নিতে হবে, স্থানীয় জনগণের কাছেও আবেদন সবাই সাহায্য করেন। এভাবে ঘটনা ঘটা খুবই নিন্দনীয়। ঈদের সময় মানুষ অন্য চিন্তা না করে জায়গা খালি করার জন্য কীভাবে এমন করতে পারে চিন্তার মধ্যে আসে না।তিনি বলেন,সরকারের উচিত যাদের দায়িত্ব ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা ক্ষতিয়ে দেখা।

Top