আরও দু'দিন বৈরী আবহাওয়া - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

আরও দু’দিন বৈরী আবহাওয়া


আলোকিত বার্তা:মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকার কারণে ঢাকাসহ সারাদেশে আগামী দু’দিন হালকা থেকে মাঝারি ধরনের ভারী অথবা ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরের উপরে মাঝারি অবস্থায় রয়েছে।মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী অথবা ভারী বৃষ্টি হতে পারে।

আগামী দু’দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না থাকলেও ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলা হয়েছে,এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালের খেপুপাড়ায়।এছাড়া খুলনায় ১১৫ মিলিমিটার, সিলেটে ৫৫ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত,দেশের সমূদ্র বন্দরসমূহের জন্য কোনো সতর্ক সংকেত নেই।তবে ঢাকা,ফরিদপুর,কুষ্টিয়া,যশোর,খুলনা,বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী,চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি.বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Top