আটকে আছে বিএনপি গরুর গাড়ির মতো কাঁদায় - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

আটকে আছে বিএনপি গরুর গাড়ির মতো কাঁদায়


আলোকিত বার্তা:কাঁদায় আটকে পড়া গরুর গাড়ির মত বিএনপি আটকে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।আওয়ামী লীগ তাদের আধিপত্য একচ্ছত্র করে দেশকে রাজনীতিশূন্য করার পরিকল্পনা করেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন,নেতিবাচক ধ্বংসাত্মক রাজনীতি করতে করতে আপনারা ভুলের চোরাবালিতে এসে নিজেরাই নিজেদের শূন্য করে দিয়েছেন, আওয়ামী লীগ আপনাদের শূন্য করতে চায় নি।তিনি বলেন,খুনের রাজনীতি,হত্যার রাজনীতি,সন্ত্রাসের রাজনীতি জঙ্গিবাদের পৃষ্টপোষকতার রাজনীতি বাংলাদেশে আপনারাই শুরু করেছিলেন। বাংলাদেশে সিরিজ বোমা হামলা, বাংলাভাইয়ের রাজনীতি আপনারাই শুরু করেছিলেন আজ কোনো সাহসে সন্ত্রাসের রাজনীতির কথা বলেন?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনাদের দেখলে মনে হয় শিল্পী জয়নুলের বিখ্যাত কাঁদা মাটিতে আটকে পড়া গরুর গাড়ির মত। কাঁদায় আটকে পড়া গরুর গাড়ির মত বিএনপি আজকে আটকে আছে।সেই কাঁদা থেকে বের হতে হলে আপনাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। নেতিবাচক রাজনীতি, খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি,জঙ্গিবাদের রাজনীতি,দুর্নীতিবাজ পৃষ্টপোষকের রাজনীতি,লোটপাটের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।তিনি বলেন,বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে নেই। আপনি নির্বাচিত হয়েও নিজের আসন শূন্য করে দিয়েছেন, আপনি তো শূন্য হবেনই। ফখরুল সাহেব বলেছেন আওয়ামী লীগ তাদের রাজনীতি শূন্য করে দিচ্ছে, যিনি নিজেই নির্বাচিত হয়ে আসন শূন্য করে দেন, তিনি কতবড় শূন্য ভেবে দেখেন, কত বড় শূন্য ফাঁপা বেলুনের মত শূন্য তা ভেবে দেখতে হবে।

এবারের কোরবানির পশুর চামড়া নিয়ে অস্থিরতার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।তিনি বলেন,বাংলাদেশের মানুষ কী ভুলে গেছে, সেই হাওয়া ভবনের লোটপাট, দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা? আজকে বলেন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সিন্ডিকেট। এই সিন্ডিকেটের পৃষ্টপোষক আপনারা,যেমন আজকের এই ১৭ আগস্টের সিরিজ বোমা সারা বাংলাদেশের ৬৩টি জেলায় জঙ্গিবাদী সিরিজ বোমার পৃষ্টপোষকতা করেছিলেন আপনারা।কাদের বলেন,অনেক কিছু ভুলে গিয়েছিলাম, বিএনপি ভুলতে দেবে না। পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে আজকে দুর্নীতির কথা বলেন লজ্জা করে না? একটুও লজ্জা করে না? লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছেন?আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও চলছে বলে দাবি করে তিনি বলেন, এখনও ষড়যন্ত্র চলছে, এখনও বাতাসে চক্রান্তের গন্ধ আছে। রক্তের গন্ধ আমরা পেয়েছি বারে বারে। আপনাদের প্রাইম টার্গেট বিশ্বে জনপ্রিয়, জননন্দিত নেত্রী শেখ হাসিনা।মির্জা ফখরুল ইসলামের বক্তব্য বিএনপির দেওলিয়াত্বের প্রমাণ দেয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে ফখরুল ইসলাম যখন বলেন, বেগম জিয়ার মুক্তির আন্দোলন করতে পারেন নি এটা তাদের দুর্ভাগ্য। কত দেওলিয়া হয়ে গেছে এই দল। এই দলের নেতৃত্ব দুর্ভাগ্যের জন্য বেগম জিয়ার জন্য আন্দোলন হয় নি। এ ধরনের বুলি, এ ধরনের ফাঁকা কথা, এ ধরনের বক্তব্য তারাই দিতে পারে যাদের রাজনীতি, যাদের আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে পড়েছে।

তিনি বলেন,কয়েকমাস পর ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন, নির্বাচন আবার আসছে। জোর করে ক্ষমতার দাপাট দেখিয়ে শেখ হাসিনা নির্বাচনে জিততে চান না। আমরা জনগণকে খুশি করে জনগণের রায় মেনে নির্বাচিত হতে চাই।কাদের বলেন, প্রতিনিধি যারা আছেন, আপনারা কেউ যদি ভাবেন ক্ষমতায় আছি জিতেই যাব,তাহলে ভুল করবেন। আপনাকে জনগণের মন জয় করে, জনগণের ভোটেই নির্বাচিত হতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সদস্য কামরুল ইসলাম, আনোয়ার হোসেন মহানগর উত্তরের সভাপতি রহমত উল্লাহ, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Top