দেশের সাতটি অঞ্চল বাদে বাকিগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

দেশের সাতটি অঞ্চল বাদে বাকিগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত


আলোকিত বার্তা:দেশের সাতটি অঞ্চল বাদে বাকিগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছিল বৃহস্পতিবার (১৫ আগস্ট)। তাপমাত্রাও ছিল স্বাভাবিক।সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন গোপালগঞ্জে ছিল ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।শুক্রবারও (১৬ আগস্ট) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সকালে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান। রংপুর,ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তেজ। আবহাওয়া অধিদফতর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাসও দিলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি রাজধানীতে।

Top